আজ মানুষ সম্ভাবনাময় দেশের স্বপ্ন দেখছে: ফয়জুল করীম
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

আজ মানুষ সম্ভাবনাময় দেশের স্বপ্ন দেখছে: ফয়জুল করীম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ১০:২১:৪৮ AM

আজ মানুষ সম্ভাবনাময় দেশের স্বপ্ন দেখছে: ফয়জুল করীম

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম ফরিদপুর গণসমাবেশে বলেছেন, দেশের জনগণ তার অধিকার ও বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিল। ছাত্র-জনতা যে বিপ্লব ঘটিয়েছে, দেশের মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখছে নতুন সম্ভাবনাময় এক বাংলাদেশের।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন ফরিদপুর জেলার আয়োজনে শহরের জনতা ব্যাংকের মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা সরকারের আমলে মানুষের বাকস্বাধীনতা ছিল না। সরকারের এমপি-মন্ত্রীরা জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচারের মাধ্যমে বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত ছিল। বিগত সরকার যে পরিমাণ অত্যাচার নিপীড়ন করেছে, তা এ দেশের মানুষ ভুলতে পারবে না।

তিনি বলেন, সরকারে থাকা পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সেইসঙ্গে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিতে হবে। 

সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে বিচারের দাবি জানিয়ে ফয়জুল করীম বলেন, বাংলার মাটিতে মানুষ আর শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘ইসলামী রাষ্ট্র কায়েম করলে জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, আমাদের নারীরা অবাধে ধর্ষণ হবে না এবং অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার সম্ভব হবে না। দেশে সুশাসন ও সুষম অর্থ বণ্টনের মাধ্যমে সকলকে প্রতিষ্ঠিত করা হবে। 

ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলনের উদ্যোগে ইসলামি সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি। 

ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ ওয়ালিউর রহমান রাসেল, মাওলানা শাহ মো. জামাল উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সভাপতি খন্দকার ওয়াহিদুজ্জামান, ইসলামী আন্দোলন ভাঙ্গা উপজেলার সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মাতুব্বর, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী