সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ PM

সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৯:২৫:৩২ AM

সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

ছবি: সংগৃহীত


ভারতের মহারাষ্ট্রে রাসুলুল্লাহ (সা.) -এর নামে জঘন্য কটূক্তির ঘটনায় প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

কর্মসূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না।

ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে নেতারা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের আপামর তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী