ছবি:সংগৃহীত
জনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপকমিটি দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাথমিকভাবে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১,৫৮১ জনের তথ্য সংগ্রহ করেছে। যাচাই-বাছাই শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপকমিটি এ তথ্য জানায়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী।
সংবাদ সম্মেলন তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় সারা দেশে আন্দোলনে শহিদ ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। আমাদের প্রাথমিক তালিকায় মোট ১,৫৮১ জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তালিকা তৈরির কাজে আমাদের সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।”
স্বাস্থ্যবিষয়ক কমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৭১৭ জনের তালিকা আছে। আমাদের এই ডাটা যাচাই-বাছাইয়ের পর এর সঙ্গে ওয়েবাসাইটের ডাটা আপডেট হবে। তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আমাদের প্রাথমিক তালিকাটি প্রতিটি জেলায়, জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটি তথ্য যাচাই-বাছাইয়ের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা দেবে।”ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জনের শহিদের পরিচয় প্রকাশ করা হয়, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানানো হয়।
তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়। এরপর সেখানে আরও ৯ জনের তথ্য সংযুক্ত হয়।
জৈন্তাবার্তা / রহমান




