আ.লীগসহ ১৪ দলের রাজনীতি নি ষি দ্ধ চান রাশেদ খান
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৬ PM

আ.লীগসহ ১৪ দলের রাজনীতি নি ষি দ্ধ চান রাশেদ খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১১:৩৪:২৫ AM

আ.লীগসহ ১৪ দলের রাজনীতি নি ষি দ্ধ চান রাশেদ খান

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগ ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

তিনি বলেন, গণহত্যার দায়ে সাব্যস্ত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা চাই আওয়ামী লীগ ও তার দোসরসহ ১৪ দলের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা হোক।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জের তাড়াইল বালুর মাঠে আয়োজিত উপজেলা গণঅধিকার পরিষদের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খান।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা মনে করেছিলেন প্রশাসনকে আমি আমার মতো করে সাজিয়েছি, আমার মতো করে রাজ্য সাজিয়েছি। কিন্তু এদেশের জনগণ শেখ হাসিনার মসনদকে খান-খান করে দিয়েছে। বাংলাদেশে এখন দরকার নতুন রাজনীতি। নতুন রাজনীতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে গণঅধিকার পরিষদ।’

রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়। গণঅধিকার পরিষদ জাতীয় স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে।

গণঅধিকার পরিষদের তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব জাকিরুল ইসলাম বাকির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, অর্থ সমন্বয়ক কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক লায়ন মোহাম্মদ নাসির, সদস্যসচিব মুখলেছুর রহমান আকন্দ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?