নোংরামির শেষ কোথায়, প্রশ্ন মির্জা ফখরুলের
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ AM

নোংরামির শেষ কোথায়, প্রশ্ন মির্জা ফখরুলের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০১:২১:৫৯ AM

নোংরামির শেষ কোথায়, প্রশ্ন মির্জা ফখরুলের

ফেসবুকে ছড়ানো এই পোস্টকে নোংরামি বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত


চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুরে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৪ আগস্ট তিনি সেখানে যান।

তার যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা নিয়ে মির্জা ফখরুল সিঙ্গাপুরে গেছেন চিকিৎসা করাতে।

পোস্টটিতে মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরার ছবির সঙ্গে একটি চেকের ছবিও সংযুক্ত করা হয়েছে। সোনালী ব্যাংকের চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্টের। আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক এটি।

মির্জা ফখরুল অনুদান নিয়েছেন কিনা এ নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু জানান হয়নি।

তবে এ ব্যাপারে সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে। আমাকে কেনা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার । এই নোংরামির শেষ কোথায়?’

F/A



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ