ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টা করিনি: প্রধানমন্ত্রী
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০১ PM

ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টা করিনি: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ০৫:০৭:১৮ AM

ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টা করিনি: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় তার সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ব্রিকসের সদস্য পদ পাওয়া নিয়ে বাংলাদেশের কোনো চিন্তা ছিল না। তিনি বলেন, এ কারণে সদস্য হওয়ার চেষ্টাও করিনি।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে তিনি বলেন, তার তো আত্মসম্মান নেই। যদি আত্মসম্মান থাকতো তাহলে বিবৃতি ভিক্ষা করতেন না। যারা বিবৃতি দিয়েছেন তারা এক্সপার্ট পাঠাক। আমি আহবান করছি, তারা এসে দেখুক তিনি কী করেছেন। আইন তার স্বাধীন মতো চলবে। 

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ তো এটাই ৩ ঘণ্টায় ঢাকা থেকে বরিশালে যাওয়া যায়। আগে যেতে কতো ঘণ্টা লাগতো প্রশ্ন রাখেন তিনি?

গত রোববার প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।

তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ: