হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত অ প রা ধী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ PM

হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত অ প রা ধী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ১২:১২:৫৯ PM

হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত অ প রা ধী

ছবি:সংগৃহীত


গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন।

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, শামীমুর রহমান শামীম, ডা. পারভেজ রেজা কাকনসহ বিভিন্ন নেতা।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সর্বশ্রেষ্ঠ শীর্ষ সন্ত্রাসী, খুনি। যে শিশুর রক্ত পান করতে পারে, তার মতো শীর্ষ সন্ত্রাসী আর কে হতে পারে। তাকে (শেখ হাসিনা) আশ্রয় দেওয়া মানে অপরাধকে আশ্রয় দেওয়া। অন্যায়কে আশ্রয় দেওয়া, খুনিকে আশ্রয় দেওয়া। ভারতের বক্তব্য দেখে মনে হচ্ছে যে, তারা বিগ ব্রাদারের মতো আচরণ করেছে। এই অবস্থান থেকে তাদের বেরিয়ে আসতে হবে।

পল্লীবিদ্যুৎকর্মীদের আন্দোলন প্রসঙ্গে বিএনপি নেতা রিজভী বলেন, তাদের দাবি-দাওয়া থাকলে সরকারের কাছে আবেদন-নিবেদন করতে পারত। কিন্তু তারা তা না করে শাটডাউন করল কেন? তারা শেখ হাসিনার আমলে এ কর্মসূচি নেয়নি কেন? এরা শেখ হাসিনার অনুচর। এ কর্মসূচির সাথে যারা জড়িত, তারা সরাসরি শেখ হাসিনার লোক। কথিত স্বৈরাচারের প্রেতাত্মারা তারা ভৌতিক অস্তিত্ব নিয়ে ভেতরে ভেতরে ঢুকে আছে। এ প্রতিষ্ঠানকে ধ্বংস করতে তারা ষড়য়ন্ত্র করছে।

রিজভী বলেন, আমরা সরকারকে বলছি আরও বেশি সতর্ক হোন, না হলে এই রক্তের বিনিময়ে যে অর্জন, তা রোধ করে ফেলবে। আপনারা সংস্কারের কথা বলে যে বিলম্ব করছেন, তাতে মানুষের মনে সন্দেহ তৈরি হবে। যদি আপনাদের আন্তরিকতা থাকে, তা হলে দ্রুত সংস্কার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন।

জৈন্তাবার্তা / সুলতানা