বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‍্যালী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ AM

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‍্যালী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৩ ০৪:৫৮:৩৩ AM

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‍্যালী

ছবি: সংগৃহীত


বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে এ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। 

শোভাযাত্রাটি ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হওয়ার কথা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ শোভাযাত্রা হচ্ছে। শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে জুমার নামাজের পর থেকে নয়াপল্টনে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ফেস্টুন, ব্যানার নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টন।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। 

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি