জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ সাজাবে : মির্জা আব্বাস
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৮ AM

জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ সাজাবে : মির্জা আব্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০১:৩৩:৫৯ AM

জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ সাজাবে : মির্জা আব্বাস

ছবি সংগৃহীত


জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ সাজাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে। কারণ আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না।

তিনি বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছেন। ওই দোসরদের রেখে দেশ এগোতে পারে না। ওরা ষড়যন্ত্র করছে। তবে জামায়াত ও বিএনপি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আর আওয়ামী লীগ আসতে পারবে না।

বিএনপির এই নেতা বলেন, দেশের স্বার্থে দুই দলকে একসঙ্গে কাজ করতে হবে। জামায়াত ও বিএনপি মিলে একসঙ্গে দেশ সাজাব।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যে উদ্দেশ্য নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, তা বিভিন্ন কারণে ভাটা পড়ছে। ফ্যাসিবাদকে প্রতিহত করতে জামায়াত ও বিএনপির ঐক্য জোরদার করতে হবে। আর যাতে বাংলাদেশে ১৪ দলীয় জোট রাজনৈতিকভাবে পুনর্বাসন হতে না পারে, সে জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আব্দুস সালাম আরও বলেন, বিভিন্ন কারণে জামায়াত ও বিএনপির মধ্যে অমিল থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদ ঠেকাতে এক হতে হবে। নির্বাচনের আগে ও পরে দুই দল ঐক্যবদ্ধ হতে হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?