যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছরকে নো টি শ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:১২ AM

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছরকে নো টি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০৬:১৪:২৯ AM

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছরকে নো টি শ

ছবি: সংগৃহীত


বিএনপির যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় দপ্তর। রোববার (২৭ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কয়ছর এম আহমেদ।

জানা গেছে, কয়েকদিন আগে তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে। এর আগে দীর্ঘ এক যুগ পর গত ২০ অক্টোবর দেশে ফেরেন কয়ছর এম আহমদ।

৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

দলটি বলেছে, যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণের সমস্যা হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে দুই বার্তা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

সেই হিসেবে দলীয় শৃঙ্খলা ও নির্দেশ অমান্য করে শোকজ হলেন যুক্তরাজ্য বিএনপির এ নেতা। এ বিষয়ে জানতে কয়ছর আহমেদের সাথে যোগাযোগ করা হলেও সত্যতা নিশ্চিত করে বলেন শিগগিরই শোকজের জবাব দেবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?