'নির্বাচন কবে দিবেন জাতি জানতে চায়'
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ PM

'নির্বাচন কবে দিবেন জাতি জানতে চায়'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০২:৩১:২৪ AM

'নির্বাচন কবে দিবেন জাতি জানতে চায়'

ছবি সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, কোনো রকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, সুস্পষ্ট করে জানান নির্বাচন কবে দিতে চান? এটাই জাতি জানতে চায়। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

আব্বাস বলেন, দেশের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে।  আমার ধারণা, এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, এই সরকার জাতিকে আশার আলো দেখাবে। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করবেন না যাতে জাতি আপনার প্রতি বিশ্বাস হারায়। 

সরকার সংস্কারের কথা বললেও এর কোনো লাইন দেখতেছি না- এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা বলে না তারা। 

বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে- সরকারের এমন মন্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস  বলেন, আমরা যদি বলি আপনারা নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন।  কোনো রকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, জাতিকে সুস্পষ্ট করে জানান, কবে নির্বাচন দিতে চান। জাতি জানতে চায়, জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে রেখে দিবেন, আর জাতি বসে বসে তামাশা দেখবে- এটা ভাবার কোনো কারণ নেই।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন, ‘জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না।’ আমরাও বলছি, জাতিকে বিভক্ত করে দেশে উন্নয়ন সম্ভব না। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলামের কলিমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি