বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০৩:৫০:১৯ AM

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির লগো


সরকারের পদত্যাগ ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন কর্মসূচী অনুযায়ী ৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে দলটি। 

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে। শনিবার বিকাল ৩টায় এ কর্মসূচি পালিত হবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সব শরিকরা এই কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, সরকারের পতনের এক দফা দাবিতে বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলিয়ে ৩৬টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলন করছে।

এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।

ডি ডি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ