ছবি : সংগৃহীত
ভোলা -২ (দৌলতখান -বোরহানউদ্দিন) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলকে গ্রেফতার করা হয়েছে। এ খবরে আনন্দ মিছিল হয়েছে ভোলায়।
বুধবার(১৩ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে আলী আজম মুকুলের গ্রেফতারের খবরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে দৌলতখানে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। দৌলতখান উত্তর বাজার থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় মিছিলকারীরা মুকুলের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, র্যাব-২ ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি এখন মোহাম্মদপুর থানা হেফাজতে আছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।
আলী আজম মুকুলের বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজি ও ভোলা সদর থানায় সহিংসতার একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
জৈন্তাবার্তা / রহমান




