৮ মিনিটে পদ্মা পাড়ি দিল ট্রেন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM

৮ মিনিটে পদ্মা পাড়ি দিল ট্রেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ০৩:৩৫:২২ AM

৮ মিনিটে পদ্মা পাড়ি দিল ট্রেন

ছবি : সংগৃহিত


পদ্মা বহুমুখী সেতুতে রেল চলাচলের স্বপ্নের পূর্ণতা পাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১০টা ৭ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনের পথে রওনা হয়।

বেলা ১১টা ২৬ মিনিট ট্রেনটি এ সেতুতে ওঠে, পার হয় ১১টা ৩৪ মিনিটে। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু পাড়ি দিতে পরীক্ষামূলক ট্রেনটির সময় লেগেছে মাত্র আট মিনিট। আর প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ রেলপথ পাড়ি দিয়ে ভাঙ্গা যেতে ২ ঘণ্টা ১০ মিনিট সময় লেগেছে পরীক্ষামূলক ট্রেনটির।

কম সময়ে দীর্ঘ পথ পাড়ি- বর্তমান সময়ের জন্য যুগান্তকারী। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনও একই কথা বলেছেন। ট্রেন যাত্রা শুরুর আগে তিনি বলেন, এই রেল লাইন উদ্বোধনের ফলে রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন হবে। দক্ষিণাঞ্চলের মানুষ জীবনযাত্রা সহজ হবে। এর সুফল সারা দেশের মানুষ পাবে।

আজ এ পরীক্ষামূলক যাত্রায় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও রেলওয়ে এবং প্রকল্পের কর্মকর্তারা। যাত্রাপথে তারা এ পথের সবকিছু পর্যবেক্ষণ করবেন।

A/m



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ