ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়া
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বক্তব্য দিয়ে আলোচনায় থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার সকালে তার সংসদীয় এলাকা আখাউড়া-কসবায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাগারে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি এখন পর্যন্ত জানিনা যে, উনি কোনো অপরাধ করেছেন কিনা। কেন উনাকে জেলে যেতে হবে, তবে উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।
F/A




