মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে কৌতুহল
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৬ AM

মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে কৌতুহল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ০২:১৯:০৩ AM

মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে কৌতুহল

ফাইল ছবি


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ স্ট্যাটাসটি দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে।

সেখানে বিএনপি মহাসচিব লেখেন, United we stand, divided we fall, যার বাংলা করলে দাঁড়ায় ‘একতায় উত্থান, বিভেদে পতন।’

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত স্ট্যাটাসটি দুই হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজারের বেশি। 

ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন, ‘ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে!’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

অন্যজন লিখেছেন, ‘দিল্লির গোলামী বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন, তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’

বিএনপির মহাসচিব কখনো ফেসবুকে স্ট্যাটাস দেন না। তাই তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। রাজধানীতে গত কয়েক দিন ধরেই ব্যাটারি রিকশাচালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে। এদিকে রোববার প্রথম আলোর কারওয়ান বাজারের অফিসে ‘জিয়াফত’ ও ‘গরু জবেহ’ কর্মসূচি ডাকে একদল লোক। সেখানেও বেশ অরাজকতা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী