তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন মির্জা ফখরুল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৮ PM

তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ০৩:২৬:৪৬ AM

তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি।

তিনি বলেন, আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব। সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। দুই সপ্তাহ পর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির মধ্যেই লন্ডনে এ সফরে গেলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন বলেও জানা গেছে। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। এ ছাড়া খালেদা জিয়ার ওমরাহ করার জন্য সৌদি আরব যেতে পারেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার