প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ PM

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ১২:৩৯:১১ PM

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতার বৈঠক চলছে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন ম্যাক্রোঁ। এসময় টাইগার গেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, আজ সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসবেন হাসিনা-ম্যাক্রোঁ। প্রথমে প্রতিনিধি পর্যায়ের আলোচনা চামেলী হলে, পরে শিমুল হলে সীমিত পর্যায়ে একান্ত আলোচনা, এরপর করবী হলে দুই নেতার উপস্থিতিতে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে। এরপর সেখানে যৌথ প্রেস ব্রিফিং করবেন শেখ হাসিনা ও ম্যাক্রোঁ। পরে টাইগার গেটে পরিদর্শন বইয়ে সই করে বিদায় নেবেন ফরাসি প্রেসিডেন্ট।

জানা গেছে, স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে এয়ারবাসের সঙ্গে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হবে। অস্ত্র ও উড়োজাহাজ কেনা এবং ইন্দো-প্যাসিফিক ইস্যুতে উভয় পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা ও প্রযুক্তি হস্তান্তরসহ রোহিঙ্গা সংকটের মত ইস্যুও দুই শীর্ষ নেতার আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে। 

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন। সেখানে প্রতিস্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং জাদুঘরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন তিনি।

ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে দুদিনের সফরে রোববার রাত আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এসময় ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান তিনি।

রাতে ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শুরুর আগে চলে সাংস্কৃতিক পরিবেশনা। পরে ম্যাক্রোঁ দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’র শিল্পী ও সংগীত পরিচালক রাহুল আনন্দের হোম স্টুডিও পরিদর্শন করেন।







ডি ডি



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী