আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ০৮:৪৫:৩১ AM

আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান

ছবি: সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে গড়তে হলে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রংপুর বিভাগীয় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল। এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গ্রাম পর্যায়ে জনসংখ্যা অনুপাতে দুই থেকে তিন জন করে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য প্রশিক্ষিত পল্লী চিকিৎসক নিয়োগ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য বিষয়ে গণসচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিএনপি। তার দল ক্ষমতায় গেলে সারা দেশে ৭০ হাজার নারী পল্লী চিকিৎসকসহ মোট এক লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই ২০ কোটির কম নয় বলে আমার ধারণা। ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তি তৈরি করবো। যাতে দেশে কোনো বেকারত্ব না থাকে। এ সময় সরকার গঠন করতে পারলে গণঅভ্যুত্থানসহ গত ১৫ বছরে নিহতদের স্মরণে স্থাপনা ও নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে চাকরি ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফারজানা সারমিন পিতুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ রংপুর বিভাগের ৮  জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর