আবার ও পলক রি মা ন্ডে
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩২ AM

আবার ও পলক রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ১১:০৯:২০ AM

আবার ও পলক রি মা ন্ডে

ছবি : সংগৃহীত


 রাজধানীর শাহবাগ থানায় করা শিক্ষার্থী মানিক হত্যা মামলায় আইসিটি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (০৯ ডিসেম্বর) সকালে তাকে ঢাকার সিএমএম আদালত আনা হলে ৭ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে ৩ দিনের রিমান্ড আদেশ দেন বিচারক।

একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড আদেশ দেয়া হয়।এছাড়া ঢাকার বিভিন্ন থানায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান এবং গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী দলীয় মন্ত্রী ও এমপি এবং নেতাকর্মীদের নামে একের পর মামলা দেয়া হচ্ছে। বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং নেতাকর্মীরা রিমান্ডেও রয়েছেন দীর্ঘদিনব্যাপী।  

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর