জাতীয় স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ AM

জাতীয় স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ১১:৫৫:৪৭ AM

জাতীয় স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব

ছবি : সংগৃহীত


মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, সাভার সিএমএইচে মহাসচিব এখন অনেকটা সুস্থ।’

হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেল গেছেন বলেও জানান শায়রুল কবির খান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন