নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ AM

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০২:১৭:২৬ AM

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি

ছবি সংগৃহীত


নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে শেরে বাংলা নগরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টার বক্তব্যকে দলের পক্ষ থেকে স্বাগত জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতিদ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।

এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে ধারণা দিয়েছেন কিন্তু বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপ (রূপরেখা) চায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন