‘ছাত্রলীগ নেতাদের পুলিশের নির্যাতন সিনেমাকে হার মানিয়েছে’
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ AM

‘ছাত্রলীগ নেতাদের পুলিশের নির্যাতন সিনেমাকে হার মানিয়েছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ১১:৩৬:০৮ AM

‘ছাত্রলীগ নেতাদের পুলিশের নির্যাতন সিনেমাকে হার মানিয়েছে’

ছবি: সংগৃহীত


জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ছাত্রলীগ নেতাদের ওপর পুলিশের নির্যাতন সিনেমাকে হার মানিয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ‌‌‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি সংসদে উত্থাপন করেন।

ছাত্রলীগ নেতাদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে চুন্নু বলেন, ঢাকায় যেসব পুলিশ কর্মকর্তার পদায়ন করা হয় তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে যারা অনুগত তাদের ঢাকায় পদায়ন করা হয়। তারপরও এমন কর্মকর্তা ঢাকায় কীভাবে আসে?

তিনি বলেন, হিন্দি সিনেমার মতো কোনো এক কর্মকর্তা তার অবৈধ প্রেমের কারণে ছাত্রলীগের নেতাদের থানায় পুলিশের কন্ট্রোল রুমে নিয়ে সাত-আটজনে মিলে অমানুষিক নির্যাতন করে। এটা সিনেমাকে হার মানিয়েছে। এটা অত্যন্ত জঘন্য ঘটনা। পুলিশের হেফাজতে নিয়ে বাংলাদেশের নাগরিককে নির্যাতন করে, তাও সরকার দলের সহযোগী সংগঠনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের নির্যাতন করে, তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবস্থাটা কী?

চুন্নু বলেন, আমি জানি না কেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করেনি। শুধু তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিলে সুবিচার হবে না। সুবিচার হবে ক্ষতিগ্রস্তরা মামলা করে ফৌজদারি আইনের আওতায় এনে বিচার করে সাজার ব্যবস্থা করেন। যাতে এ ধরনের উচ্ছৃঙ্খল পুলিশ অফিসার ক্ষমতার অন্ধ হয়ে, রাষ্ট্রের বেতন নিয়ে ক্ষমতার অপব্যবহার করবে- এটা অন্তত বন্ধ করেন।

এদিকে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা অভিযোগ করেন, সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি আরেও বাড়বে। কারণ পুলিশ এখনো জনবান্ধব হতে পারেনি। পুলিশের সমালোচনা করতে গিয়ে বিরোধীদলীয় সদস্যরা সম্প্রতি পরকীয়া প্রেমের জের ধরে পুলিশ কর্মকর্তাদের হাতে ছাত্রলীগ নেতাদের নির্যাতন এবং আদালত চত্বরে আইনজীবীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাও উল্লেখ করেন।

এসব সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাক খাঁন বলেন, ‌প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেই অপরাধ করুক শাস্তি কিন্তু পেতে হয়। আপনারা যে পুলিশ অফিসারের কথা বলেছেন তিনিও আইনের ঊর্ধ্বে নয়। তাকে ইমিডিয়েট যে ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। এখন তার শাস্তির ব্যবস্থাটা...যেহেতু মামলা হয়নি। এখনো কেউ মামলা করেনি। আমাদের তদন্তের রিপোর্ট অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা অবশ্যই হবে।

এর আগে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে গণফোরাম সদস্য মোকাব্বির খান বলেন, এনআইডি নিয়ে মানুষের অনেক ভোগান্তি রয়েছে। এটা নিয়ে মানুষের অনেক সমস্যা আছে। এটা পুলিশের নিয়ন্ত্রণে গেলে দুর্ভোগ আরও বাড়বে। কারণ এখনো পুলিশ প্রকৃত পক্ষে জনগণের বন্ধু হতে পারেনি।

জন্মের পরেই নাগরিকত্ব আইডি দেওয়ার বিষয়ে মোকাব্বির খান বলেন, জন্ম নিবন্ধন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে না। এটি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাহলে সেটা কীভাবে বাস্তবায়ন করবেন। এটি করতে গেলে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ বেশ কয়েকটি কর্তৃপক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে হবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ইসির কাছে থাকা নাগরিকের তথ্য যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। কিন্তু ইসির সঙ্গে কোনো আলোচনা হয়নি। ভোটার তালিকা করার স্বাধীনতা ইসির। নভেম্বরে নির্বাচনের তফসিল হবে। এর আগে এই আইন কার্যকর হলে ভোটার তালিকা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপিপন্থি আইনজীবী ও পুলিশের সংঘর্ষের কথা তুলে ধরে জাতীয় পার্টির সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, আইনজীবীদের পেটাতে দেখা গেছে। তাদের অপরাধ জানা যায়নি। তারা সরকারবিরোধী হতে পারেন। আইনজীবীদের গায়ে হাত তোলার বিষয়ে সরকারের সতর্ক থাকা উচিত।

তিনি বলেন, পুলিশকে ওই কৌশলটা বের করতে হবে। কীভাবে চাপ না দিয়েও পরিস্থিতি মোকাবিলা করা যায়, পরিস্থিতি শান্ত করা যায়। আইনজীবীর গায়ে হাত তোলা গর্হিত কাজ এমন মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, পুলিশকে একসময় আইনজীবীর মাধ্যমে ন্যায় বিচার চাইতে হবে, তাই তাদের সম্মান জানানো উচিত।

এম সি



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ