শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না : শামসুজ্জামান দুদু
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ AM

সিলেটে লিফলেট বিতরণ ও সমাবেশ

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না : শামসুজ্জামান দুদু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৩:০৬:৩৭ AM

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না : শামসুজ্জামান দুদু

বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আন্দোলনের কিছুই তো এখনো দেখেন নাই, সামনে দেখবেন আন্দোলন কাকে বলে। এই সরকারকে পদত্যাগ করতেই হবে। পদত্যাগ না করলে জনগণ পদত্যাগ করাতে বাধ্য করবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।’

তিনি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরের কোর্ট পয়েন্টে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে সিলেট মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা অবৈধ, জালিম ও খুনি সরকার। দেশের মানুষ যখন ডেঙ্গুতে আক্রন্ত হয়ে হাসপাতালে সিট পাচ্ছে না, ঔষধ পাচ্ছে না। তখন প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপতির সাথে সেলফি, এমনভাবে ঘনিষ্ট হয়ে ছবি তুলেন যা আমাদের সস্কৃতির মধ্যে পড়ে না। দেশবাসী এমন কর্মকাণ্ডে সংক্ষুব্ধ।’

তিনি বলেন, ‘অবৈধ সরকারে আজ্ঞাবহ আদালতের দেয়া ষড়যন্ত্রের রায়ে দেয়া সাজা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরতে দিতে হবে।’

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন বলেন, ‘ঢাকায় মানুষ যখন ডেঙ্গুতে মারা যাচ্ছে তখন দুই সিটির মেয়র প্রমোদ ভ্রমণে ব্যস্ত। এই সরকার ডেঙ্গুর চেয়েও আরো ভয়ঙ্কর। সরকার পতনের চুড়ান্ত আন্দোলন চলছে। জনগণের বিজয় সুনিশ্চিত।’

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘শুধু ঢাকা কিংবা সিলেট শহরে নয়, ডেঙ্গু এখন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শুধু ডেঙ্গু নিয়ন্ত্রণই নয়, দ্রব্যমূল্যের উর্ধগতি, তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি সহ কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পরাছে না এই ব্যার্থ সরকার। তাই আমাদের একটাই, ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ। দেশবাসী আমাদের এই দাবী পক্ষে ঐক্যবদ্ধ। তাই ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।’

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘এই সরকার ভোট চোর সরকার। তাই টানা দুইবার বিনা ভোটে ক্ষমতা দখল করে আছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, বিএনপি জনগণের সাথে আছে।’

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘এই সরকার শুধু ডেঙ্গু নিয়ন্ত্রণেই ব্যর্থ নয়, তারা দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই বিএনপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ সরকারের পতনের এক দফা দাবীতে আন্দোলন করছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমারা ঘরে ফিরে যাব না।’

SH



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ