লন্ডনের পথে বিএনপি নেতা সালাহউদ্দিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ PM

লন্ডনের পথে বিএনপি নেতা সালাহউদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১২:০৮:১১ PM

লন্ডনের পথে বিএনপি নেতা সালাহউদ্দিন

ছবি : সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।শুক্রবার (২০ ডিসেম্বর) ৮টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভোরে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে তিনি (সালাহউদ্দিন আহমেদ) ঢাকা ছাড়েন। লন্ডনে তার মেয়ে আছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এর আগে, নভেম্বর মাসের শেষের দিকে লন্ডন সফরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: