এডিসি সানজিদার রংপুরে বদলির খবরটি গুজব: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪০ AM

এডিসি সানজিদার রংপুরে বদলির খবরটি গুজব: স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৬:০১:৪৬ AM

এডিসি সানজিদার রংপুরে বদলির খবরটি গুজব: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সানজিদা আফরিন। ছবি সংগৃহিত


শাহবাগ থানায় ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে নিয়ে নির্যাতনের ঘটনার পর সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় এডিসি সানজিদা আফরিনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবরটি ছড়ানো হয়েছে তা গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এডিসি হারুনের বিষয়ে তাৎক্ষণিকভাবে যেটা করার সেটা আমরা করেছি। এখন তার বিরুদ্ধে মামলা হবে ও তদন্ত হবে। সবগুলোই তো একটা প্রক্রিয়া। তাৎক্ষণিকভাবে যেটার দরকার ছিল আমরা তাকে সাসপেন্ড করেছি। এখন তদন্ত শুরু হবে, তার নামে যদি মামলা হয়ে থাকে সে মামলাগুলোর প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, আমার জানা মতে, যিনি ভুক্তভোগী তিনি এখনও মামলা করেননি। মামলা করলে মামলার তদন্ত শুরু হবে। আর যেহেতু ঘটনা একটি ঘটেছে, এর বিভাগীয় মামলা তো হবেই। সেখানে যা সিদ্ধান্ত হয় সেটা হবে।

সম্প্রতি রাজধানীর শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুন অর রশিদকে সর্বশেষ রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এরপর মঙ্গলবার রাতে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সানজিদা আফরিনকেও রংপুরে বদলি করা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। আহত ব্যক্তিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ তাদের থানার ভেতিরে নিয়ে বেড়ধক পেটান। এমনকি ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়ার পরও হারুনের সঙ্গে ১০-১৫ পুলিশ সদস্য মিলে তাদের পিটিয়েছেন।

ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনার শুরু থেকেই এক নারী পুলিশ কর্মকর্তার নাম আলোচনায় আসে। পরে জানা যায়, তিনি ডিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সানজিদা আফরিন। সানজিদা রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের স্ত্রী।

ডিডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে