বিএনপির ধারাবাহিক কর্মসূচি আসছে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১০ AM

বিএনপির ধারাবাহিক কর্মসূচি আসছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০৩:০৮:১৮ AM

বিএনপির ধারাবাহিক কর্মসূচি আসছে

বিএনপির লগো


সরকার পতনের এক দফা দাবিতে আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সরকার পতনের এক দফা দাবিতে এবং তরুণরা ভোট দিতে না পারার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর এবং রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করেছেন। আর এক দফা দাবিতে বিএনপির কর্মসূচি আগামী ১৮ সেপ্টেম্বর আমরা আপনাদেরকে (সাংবাদিক) বিস্তারিত জানাব। ১৮ সেপ্টেম্বর আমরা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করব।’

তিনি বলেন, ‘সবাই একমত যে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে তারাও বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

ডিডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে