ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিল আওয়ামী লীগ: জামায়াত আমির
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৯ PM

ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিল আওয়ামী লীগ: জামায়াত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১০:২৪:০৮ AM

ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিল আওয়ামী লীগ: জামায়াত আমির

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগ ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ শাসনের নামে শোষণ করতে যেয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। তারা শুধু শারীরিকভাবে আঘাত দেয়নি। মানুষের মান-ইজ্জত নিয়েও টানাটানি করছে। তারা মানুষের রিজিক নিয়ে টানাটানি করেছে। আওয়ামী লীগ ভারতের কাছে এই দেশটা ইজারা দিয়েছিল। 

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর শহরের একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জামায়াতের আমির বলেন, ‘ভারত আসলো বন্ধুরবেশে, শুরু করে দিলো ডাকাতি। এ কেমন বন্ধুত্ব! ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানের আত্মসমর্পণে সব অস্ত্রই তারা নিয়ে গেছে। ৫৩ বছর ধরে আমাদের প্রাণের বন্ধু সেই গুলির একটি খোসাও ফেরত দেয়নি।’

যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এই সুধী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখা। এতে বিগত সরকারের কাছে নির্যাতিত ও নিহত পরিবারের স্ত্রী-সন্তানেরাও অংশ।

১৬ই ডিসেম্বর বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদির টুইট বাংলাদেশকে ছোট করেছে দাবি করে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ছয় লাইনের একটি টুইট করেছে, সেখানে একটি লাইনেও বাংলাদেশের নাম নেই। এটা নাকি ভারতের বিজয় দিবস। এ দেশের যেসব বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা নিয়ে এতদিন চিৎকার করেছেন, তারা মোদির এ বিষয়ে কোনো কথা বলেনি, প্রতিবাদ জানায়নি। জামায়াত ইসলামি তার জায়গা থেকে প্রতিবাদ করেছে। ’

  আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। গুণ্ডাপাণ্ডা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে একেবারে শেষ করে দিয়েছে।’

তিনি বলেন, আমাদের সন্তানেরা লেখাপড়া করবে, নৈতিক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে। এবং শিক্ষার পাঠচুকিয়ে যাওয়ার পরেই তাদের হাতে কাজ চলে আসবে। অথচ এখন সার্টিফিকেটের নামে যে কাগজগুলো ধরিয়ে দেওয়া হয়, অনেকেই সেগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে! আমরা আগামীর বাংলাদেশে কাগজের সার্টিফিকেট দিবো না; কোয়ালিটির সার্টিফিকেট তুলে দিতে চাই। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতের যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহসান হাবিব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, সাংবাদিক ও গবেষক বেনজিন খান, জেলা সূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকসহ অনেকে।

সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, কর্মপরিষদ ও শুরা সদস্য নূর-ই-আলী নূর মামুন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ