১৩ বছর পর দেশে ফিরছেন বি এ ন পি নেতা কায়কোবাদ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩২ PM

১৩ বছর পর দেশে ফিরছেন বি এ ন পি নেতা কায়কোবাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ১১:৫৭:২০ AM

১৩ বছর পর দেশে ফিরছেন বি এ ন পি নেতা কায়কোবাদ

ছবি : সংগৃহীত


দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন বলে জানান তার ছোট ভাই কাজী শাহ আরেফিন।

এ সময় রাজনৈতিক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে বরণ করে নেন।ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘ ১৩ বছর দেশের বাইরে নির্বাসিত ছিলেন কায়কোবাদ।

কায়কোবাদের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দর এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। তাকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে চার শ’ বাস ও দুই সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় এসেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ