সচিবালয়ে আ গু ন নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ: রিজভী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৩ PM

সচিবালয়ে আ গু ন নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ: রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০১:০৬:৪২ AM

সচিবালয়ে আ গু ন নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ: রিজভী

ছবি : সংগৃহীত


সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বলেন, অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে, রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে, সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইল গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।বিএনপি’র এই নেতা অভিযোগ করেন, সরকার পালিয়ে গেলেও, বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে।

সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বোনকে আগামী এক মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান রিজভী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ