বিএনপিতে পদন্নোতি পেলেন মেয়র আরিফুল হক চৌধুরী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ AM

সিটি নির্বাচনে অংশ না নেওয়ায়

বিএনপিতে পদন্নোতি পেলেন মেয়র আরিফুল হক চৌধুরী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ১১:৩৮:৩৯ AM

বিএনপিতে পদন্নোতি পেলেন মেয়র আরিফুল হক চৌধুরী

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পদন্নোতি পেলেন আরিফুল হক চৌধুরী


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী তার রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দলে (বিএনপি) পদন্নোতি পেয়েছেন। জাতীয় নির্বাহী কমিটির সদস্য থেকে তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আরিফুল হক চৌধুরী নিজেও জৈন্তা বার্তা অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ মূল্যায়নের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে দলের যে কোনো পরিস্থিতিতে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলীয় কার্যক্রম পরিচায়না সবার সহযোগিতা কামনা করেন।

গত ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সিলেটে দুই বারের জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরী দলের সিদ্ধান্ত মেনে এ নির্বাচন থেকে সরে দাঁড়ান। দলের নেতাকর্মীরা মনে করছেন, মূলত গত সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার পুরস্কার হিসেবে আরিফুল হক চৌধুরীকে পদন্নোতি দিয়েছে বিএনপির হাইকমান্ড।

বিএনপি আজ আরিফুল হক চৌধুরী ছাড়াও আরও কয়েক জনকে পদন্নোতি দিয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিককে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়াও সুইডেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আবেদিন মোহনকে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাবকে সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমনকে সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক লিটন মাহমুদকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

SH



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি