নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১০ AM

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ১২:২৯:১৬ PM

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

ফাইল ছবি


নরসিংদীতে একরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টা ও রাত দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটে।

এদিন রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটিমরজালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বেলাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল। 

তিনি জানান, এই দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা চালকসহ আহত তিন জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে এই ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি বলেও জানান ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সফর উদ্দিন। তিনি বলেন, ‘আমরা এই ঘটনার মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

অন্যদিকে, শুক্রবার দিনগত রাত দুইটার দিকে নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। নিহত তিন জনই পুরুষ। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।’

SH



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে