কা তা রের আ মিরের প্রতি কৃতজ্ঞতা তা রে ক রহমানের
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৫ PM

কা তা রের আ মিরের প্রতি কৃতজ্ঞতা তা রে ক রহমানের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৫ ১২:১৬:১৫ PM

কা তা রের আ মিরের প্রতি কৃতজ্ঞতা তা রে ক রহমানের

ছবি : সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমীর শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সেই সঙ্গে, কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমূখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন।

রাতে, তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলে এক পোস্টে তারেক রহমান বলেন, "আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।" 

আরো বলেছেন, "আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।" উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। প্রায় সাড়ে সাত বছর পর তিনি পরিবারের সান্নিধ্য পেয়েছেন।

এর মাঝে আওয়ামী লীগ সরকারের দেয়া মামলায় কারাভোগ করেছেন, নানা রোগভোগেও সুচিকিৎসা পাননি। অনেক অপেক্ষার পর সারাদেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা নিয়ে চিকিৎসা নিতে গিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব