প্রশা*সনে ফ্যা সি স্ট দে র রেখে নির্বা*চন করলে গ্রহণযোগ্য হবে না
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৫ PM

মিয়া গোলাম পরওয়ার

প্রশা*সনে ফ্যা সি স্ট দে র রেখে নির্বা*চন করলে গ্রহণযোগ্য হবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৫ ০৪:৪৩:৪৫ AM

প্রশা*সনে ফ্যা সি স্ট দে র রেখে নির্বা*চন করলে গ্রহণযোগ্য হবে না

ছবি : সংগৃহীত


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার না করে প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। নতুন করে দেশ স্বাধীন হয়েছে। জামায়াতে ইসলামী সুদ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাতভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

গাজীপুর সদর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি সফি উদ্দিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর জেলার সাবেক আমির আবুল হাশেম খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী মুকুল কুমার দত্ত, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব