দেশবাসীর খোঁজ-খ বর নিয়েছেন খা লে দা জি য়া
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৫ PM

দেশবাসীর খোঁজ-খ বর নিয়েছেন খা লে দা জি য়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৫ ১২:২৩:৫৩ PM

দেশবাসীর খোঁজ-খ বর  নিয়েছেন খা লে দা জি য়া

ছবি : সংগৃহীত


যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও দেশের মানুষের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দ্য লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাস। সাক্ষাৎকালে, বেগম খালেদা জিয়া তাদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি ও দেশবাসীর খোঁজ খবর জানতে চান।

মির্জা আব্বাস জানান, "বেগম খালেদা জিয়া গত ১৮ বছর ধরে চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন এবং তার চিকিৎসা কার্যক্রম চলছে।" তিনি আরও বলেন, "যদি ম্যাডাম আগে চিকিৎসা পেতেন, তবে হয়তো আরও সুস্থ থাকতেন।"

এছাড়া, মির্জা আব্বাস আওয়ামী সরকারকে দায়ী করে বলেন, "একটা মানুষ যতটা সুস্থ থাকা দরকার ম্যাডামকে ততটা সুস্থ থাকতে দেয়া হয়নি। তিনি এখন কিছুটা ভালো আছেন।"

দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা এবং কোন রাজনৈতিক নির্দেশনা পেয়েছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস জানান, "এ মুহূর্তে কোন রাজনৈতিক নির্দেশনা পাওয়া যায়নি। আমরা রাজনৈতিক বিষয়ে কথা বলিনি, তবে ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন।"

এদিকে, আফরোজা আব্বাস জানান, "বেগম খালেদা জিয়া শুধু দেশের পরিস্থিতি নয়, মহিলা দলের অবস্থা সম্পর্কেও খোঁজ খবর নিয়েছেন।"

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জানুয়ারি) বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মির্জা আব্বাস ও তার স্ত্রী লন্ডন পৌঁছান। সাক্ষাৎকালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব