‘খালেদা জিয়ার শা রী রি ক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৪ PM

‘খালেদা জিয়ার শা রী রি ক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৭:৪১:৫০ AM

‘খালেদা জিয়ার শা রী রি ক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে’

ফাইল ছবি


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে টেলিফোনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, লন্ডনের শীর্ষ-স্থানীয় বিশেষায়িত হাসপাতাল 'দ্য ক্লিনিকে' লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। সেখানে ভর্তির পর তার শারীরিক অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর ফল ইতোমধ্যে আসতে শুরু করেছে। সেগুলো ইতিবাচক। আরও কিছু পরীক্ষা করা হবে। সব পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর দুয়েকদিনের মধ্যে চিকিৎসকরা পরবর্তী করণীয় নির্ধারণ করতে পারবেন।

মানসিকভাবেও খালেদা জিয়ার উন্নতির বিষয়টি দৃশ্যমান উল্লেখ করে তিনি বলেন, এর অন্যতম কারণ অনেকদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়েছেন। তারেক রহমান প্রতিদিন ১০-১২ ঘণ্টা করে হাসপাতালে সময় দিচ্ছেন। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান নিয়মিত বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যাচ্ছেন। আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও হাসপাতালে যাচ্ছেন। তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন নাতনিও নিয়মিত হাসপাতালে তার দেখভাল করছেন।

এর আগে গত ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে কার্ডিওলজিস্ট ও নেফ্রোলজিস্টসহ লন্ডনের স্বনামধন্য ৫-৬ জন চিকিৎসকের টিম নিয়মিত তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব