জামায়া*তকর্মী নি হ তে র ঘটনায় জড়ি*তদের শা স্তি দাবি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৫ PM

জামায়া*তকর্মী নি হ তে র ঘটনায় জড়ি*তদের শা স্তি দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১০:১১:০০ AM

জামায়া*তকর্মী নি হ তে র ঘটনায় জড়ি*তদের শা স্তি দাবি

ছবি : সংগৃহীত


কুষ্টিয়ার মিরপুরে বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় কর্মী খোকন আলী নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৩ জানুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, কুষ্টিয়ার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আসা নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর কর্মী খোকন মোল্লা নিহত এবং আরও ৩৫ জন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদান জ্ঞাপন করছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতি যখন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

আমরা মনে করি এই ঘটনা দেশের জনগণের ঐক্যের জন্য হুমকি স্বরূপ। এই ঘটনায় প্রমাণিত হয়, পতিত স্বৈরাচারের দোসররা সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে পতিত স্বৈচারাচারের দলীয় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।

অবিলম্বে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনার তদন্ত করে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব