এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব : মির্জা ফখরুল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৬ PM

এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব : মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০১:০৮:২৬ AM

এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব : মির্জা ফখরুল

ফাইল ছবি


এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে একদিন আগের স্থায়ী কমিটির সিদ্ধান্ত বিষয়ে জানানোর জন্য ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

তিনি বলেন, এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব। এই কারণ নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি এই বছরের মাঝামাঝিতেই নির্বাচন সম্ভব।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসরা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আগামী দুই একদিনের মধ্যে আরেকটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত আলোচনা করা হবে। সেজন্য স্থায়ী কমিটির সদস্য ড মঈন খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচন বিষয়ের বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। আমরা মনে করি এত বিলম্ব করার কোন কারণ নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, দেশেও স্থিতিশীলতা আসছে, এই মাসের মধ্যেও সংস্কার কমিটির রিপোর্ট চলে আসবে। একটি দেশে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোন প্রশ্নই উঠে না বলেও মন্তব্য করেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব