মায়ের জন্য দোয়া চাইলেন তা রে ক র হ মা ন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৬ AM

মায়ের জন্য দোয়া চাইলেন তা রে ক র হ মা ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ১২:১১:১৭ PM

মায়ের জন্য দোয়া চাইলেন তা রে ক র হ মা ন

ছবি : সংগৃহীত


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা খা‌লেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যার পর অন্য দিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মা‌কে দেখ‌তে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মী‌দের প্রশ্নের জবাবে মা‌য়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, দেশবাসীর কাছেই এটাই‌ বলব, সন্তান হি‌সে‌বে ওনার জন্য দোয়া চাই।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এদিকে গতকাল শুক্রবার যুক্তরাজ্য বিএন‌পির উদ্যোগে খা‌লেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল করা হয়।

গতকাল শুক্রবার বিকালে এ প্রতিবেদকের সঙ্গে আ‌লাপকা‌লে যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মা‌লেক জানান, ম‌্যাডা‌মের সব স্বাস্থ্য পরীক্ষার রি‌পোর্ট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসকরা সম‌ন্বিতভাবে ওনার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।

গতকাল শুক্রবারও জুমার পর বিএন‌পির নেতাকর্মী‌দের পদভারে মুখরিত ছিল সেন্ট্রাল লল্ড‌নে অবস্থিত দ্য লন্ডন ক্লিনিকের আশপাশের এলাকা।

এ হাসপাত‌া‌লেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খা‌লেদা জিয়ার। তা‌রেক রহমানের দৃষ্টি আকর্ষণ কর‌তে ওনার হাসপাতালে আসার আগে থেকেই সেখানে জ‌ড়ো হ‌তে থাকেন নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব