বি*এনপির সঙ্গে ঐ*ক্যের ইঙ্গিত দিলেন হা*ছান মা*হমুদ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৫ AM

বি*এনপির সঙ্গে ঐ*ক্যের ইঙ্গিত দিলেন হা*ছান মা*হমুদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০১:১৯:২৯ AM

বি*এনপির সঙ্গে ঐ*ক্যের ইঙ্গিত দিলেন হা*ছান মা*হমুদ

ফাইল ছবি


গেল ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতাচুত্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে দলটির অনেক নেতাকর্মী কেউ রয়েছেন পলাতক, কেউ বা কারাগারে বন্দী।

সম্প্রতি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদের একটি বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাছান মাহমুদ বলছেন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির অবস্থান, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আজকে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, সেটির বিরুদ্ধেও বিএনপির অবস্থানের জন্য তাঁদেরকে ধন্যবাদ জানাই।

কিছু বিষয় কাম্য নয় উল্লেখ করে হাছান মাহমুদ আরো বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো, যে কাজগুলো করে যাচ্ছে, সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে। এটি কখনো কাম্য নয়।

সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমাকে বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, যে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য বিএনপির সাথে একসাথে কাজ করবেন কি না।

তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য যেকোনো দলের সাথে কাজ করতে আগ্রহী। আমরা ২০০৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার কারণে বিএনপিকে সেসময় ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল। এক বছর পর ২০০৭ সালে আমরা বিএনপিসহ একত্রিত হয়ে সে সময়ের যে অস্বাভাবিক সরকার তার বিরুদ্ধে বিএনপিসহ একসাথে আমরা আন্দোলন করেছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব