ঋণখেলাপিরা বিএ ন পির মনোনয়ন না দেওয়ার চেষ্টা করব : ফখরুল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ AM

ঋণখেলাপিরা বিএ ন পির মনোনয়ন না দেওয়ার চেষ্টা করব : ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ১২:৩০:৩৫ PM

ঋণখেলাপিরা বিএ ন পির মনোনয়ন না দেওয়ার চেষ্টা করব : ফখরুল

ছবি : সংগৃহীত


বিএনপি থেকে ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায়, সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

রাতারাতি সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তবে ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পান, সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, যারা আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়া সম্ভব হবে।

তিনি আরো বলেন, সবাই সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, তবে এটা রাজনৈতিক কাঠামোতে আনতে না পারলে তা বাস্তবে সম্ভব হবে না। ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই।

দ্রুত নির্বাচন দাবিকে রাজনৈতিক কৌশল মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব