সি*সিইউতে লুৎফুজ্জামান বাবর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ AM

সি*সিইউতে লুৎফুজ্জামান বাবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০১:৪৫:৫৭ AM

সি*সিইউতে লুৎফুজ্জামান বাবর

ফাইল ছবি


বুকে ব্যথা নিয়ে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী এ কথা জানান।

তিনি বলেন, ‘ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন স্যারকে। সকালে উনার ইকো করা হয়েছে, অন্যান্য পরীক্ষাও চলছে। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বাবর স্যারকে দেখতে এসেছিলেন। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।’

ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোববার সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভবন করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন বাবর।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব