ফেলানী হ ত্যা য় সারা বিশ্ব ভা র ত কে ছি ছি করেছে : জা মা য়া ত আমির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৩ AM

ফেলানী হ ত্যা য় সারা বিশ্ব ভা র ত কে ছি ছি করেছে : জা মা য়া ত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১০:১৭:৪৪ AM

ফেলানী হ ত্যা য় সারা বিশ্ব ভা র ত কে ছি ছি করেছে : জা মা য়া ত আমির

ফাইল ছবি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেলানী হত্যার বিষয়টি নিয়ে সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে। সরকার ইচ্ছা করলে ফেলানী হত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারে। আমাদের পক্ষ থেকে যেটা করা সম্ভব সেটা সর্বোচ্চ চেষ্টা করবো।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামে ফেলানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমি লজ্জিত, ১৪ বছর পর ফেলানীর বাড়িতে  আসলাম। আরও আগে আসা উচিত ছিল, কেনো আসতে পারি নাই তা আপনারা জানেন। ফেলানী নিহতের ঘটনায় শুধু ফেলানীর বাবা-মা নয়, শুধু গ্রামবাসী নয়, সারা বাংলাদেশ কষ্ট পেয়েছে। এ ঘটনায় সারা বিশ্ব তাদেরকে (ভারত) ছি, ছি দিয়েছে।

ফেলানী হত্যার বিচার চেয়ে কর্মসূচি করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা কর্মসূচি করেছি, বিবৃতি দিয়েছি, এ নিয়ে কথা বলেছি। এটার আমরা ন্যায় বিচার চাই। বর্তমান যে সরকার রয়েছে, যদিও অস্থায়ী সরকার তারপরেও তাদেরকে বলব—এ ব্যাপারে তাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জামায়াত আমির বলেন, ফেলানীর পরিবার ভারতীয় মানবাধিকার সংগঠন ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ বা মাসুমের সহযোগিতায় সর্বোচ্চ আদালতে যে রিট পিটিশন করেছে। সেখানে আমাদের সহযোগিতা প্রয়োজন হলে করবো।

এদিন কবর জিয়ারত শেষে ফেলানীর পরিবারের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির। তিনি ফেলানীর বাবার হাতে নগদ অর্থ ও পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। পরে একটি পথসভায় বক্তব্য দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব