৭১ এর আগে জ ন্মা লে আমাকেও রা জা কা র বানাতো
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৯ AM

৭১ এর আগে জ ন্মা লে আমাকেও রা জা কা র বানাতো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ১০:৫৮:৫১ AM

৭১ এর আগে জ ন্মা লে আমাকেও রা জা কা র বানাতো

ছবি : সংগৃহীত


আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দেওয়া হতো। ৭১-এ যদি থাকতাম, এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর রহমত।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে ড. মিজানুর রহমান আজহারি বলেন, “পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দেওয়া হতো। যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম, তাহলে আমাকেও রাজাকার উপাধি দেওয়া হতো।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের মনমতো হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১-এ আমরা দেখিনি, তবে শুনেছি মুসলিম না অমুসলিম যাচাইয়ের জন্য কালিমা পড়ার কথা বলা হতো।”

তিনি বলেন, “আমি যেখানেই যাই, নতুন প্রজন্ম আমাকে ছেড়ে দেয় না। এরা আগামীর বাংলাদেশ। এদের হাতেই আমার লাল-সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব