খা*লেদা জি*য়ার শা*রীরিক অবস্থা স্থি*তিশীল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ AM

খা*লেদা জি*য়ার শা*রীরিক অবস্থা স্থি*তিশীল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৫ ০২:০৪:১৫ AM

খা*লেদা জি*য়ার শা*রীরিক অবস্থা স্থি*তিশীল

ফাইল ছবি


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। লন্ডনে বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা কাছে থাকায় মানসিকভাবেও তিনি ভালো আছেন। ছেলের বাসায় আসার পরও বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।

এদিকে লন্ডন থেকে খালেদা জিয়ার মেডিক্যাল টিমের চারজন সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন। তাঁরা হলেন ডা. এফ এম সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. জাফর ইকবাল। অন্য দুজন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন লন্ডনেই আছেন। তাঁরা খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন।

চিকিৎসকরা জানান, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে সম্প্রতি ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে তাঁর লিভার প্রতিস্থাপন করা না গেলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে খালেদা জিয়া ফেব্রুয়ারিতে দেশে ফিরতে পারেন বলে আলোচনা আছে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি।

গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে যুক্তরাজ্যে পৌঁছার পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের জটিলতাসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব