ইইউ পর্যবেক্ষক দল না পাঠালে নির্বাচন গ্রহণযোগ্যতায় প্রভাব পড়বে না
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১১ AM

ইইউ পর্যবেক্ষক দল না পাঠালে নির্বাচন গ্রহণযোগ্যতায় প্রভাব পড়বে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ০৭:৫০:০৮ AM

ইইউ পর্যবেক্ষক দল না পাঠালে নির্বাচন গ্রহণযোগ্যতায় প্রভাব পড়বে না

ছবি: সংগৃহীত


আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল না পাঠালে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ভিয়েতনামের সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইউরোপীয় ইউনিয়ন থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। যে মুহূর্তে জানানো হবে, আমরা আপনাদের জানিয়ে দেব। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসা না আসাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়বে না। একইসঙ্গে নির্বাচনের গ্রহণে কোনো ধরনের প্রভাব পড়বে না।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের নির্বাচনগুলোও তাই বলে। এটা আমার আজকের প্রতিক্রিয়া। আমরা যখন অফিশিয়ালি জানব আরও বিস্তারিত জানাতে পারব।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সাংবাদিকদের তিনি বলেন, আপাতত পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করেছে ইইউর ছয় সদস্যের প্রতিনিধি দল (স্বাধীন বিশেষজ্ঞ দল)। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি প্রতিবেদনের ওপর নির্ভর করে নির্বাচন পর্যবেক্ষণ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানানোর কথা ছিল ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে