ডে*ভিল হান্টে গায়েবি মা ম লা দেওয়া হচ্ছে : জিএম কাদের
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩০ AM

ডে*ভিল হান্টে গায়েবি মা ম লা দেওয়া হচ্ছে : জিএম কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৬:৫৭:৫২ AM

ডে*ভিল হান্টে গায়েবি মা ম লা দেওয়া হচ্ছে : জিএম কাদের

ফাইল ছবি


অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। একইসঙ্গে ডেভিল হান্টে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই অভিযোগ করেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হচ্ছে ও গ্রেপ্তার হলে তাদের জামিন দেওয়া হচ্ছে না। সভা, সমাবেশ ও মিছিলের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে।

জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, এখন নতুন করে আবার ডেভিল হান্ট কর্মসূচির আওতায় জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে নিরপরাধ জনগণের উপর জুলুম ও হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব