শবে বরাত উপলক্ষে তা*রেক রহমানের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৯ AM

শবে বরাত উপলক্ষে তা*রেক রহমানের বাণী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ০২:৫১:০১ AM

শবে বরাত উপলক্ষে তা*রেক রহমানের বাণী

ফাইল ছবি


পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তিনি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তারেক রহমান বলেছেন, ‘শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবেবরাত। বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবেবরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি।’

তিনি বলেন, ‘এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারা রাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। নিঃসন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন।’

তিনি আরো বলেন, ‘সব অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামিন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখব, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।’

তারেক রহমান পবিত্র শবেবরাতের রজনিতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।

জৈন্তা বার্তা/আরআর