জা মা য়া তের বেশিরভাগই উচ্চশিক্ষিত: রেজা কিবরিয়া
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ AM

জা মা য়া তের বেশিরভাগই উচ্চশিক্ষিত: রেজা কিবরিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ১০:৩৬:৩০ AM

জা মা য়া তের বেশিরভাগই উচ্চশিক্ষিত: রেজা কিবরিয়া

ছবি : সংগৃহীত


জামায়াতের বেশিরভাগই উচ্চশিক্ষিত বলে মন্তব্য করেছেন ড. রেজা কিবরিয়া।  সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রেজা কিবরিয়া বলেন, জামায়াত একটা শক্তিশালী এবং খুবই গণতান্ত্রিক দল। একাত্তরের জামায়াত তো এখনকার জামায়াতের সাথে একই জিনিস না। আমি জামায়াতের অনেক লোককে চিনি এরা বেশিরভাগই উচ্চশিক্ষিত এবং মেয়েদের পড়াশোনার ব্যাপারে তাদের কোন দ্বিমত নেই। তারা মনে করে এটা গুরুত্বপূর্ণ জাতির জন্য, মেয়েদের জন্য, সমাজের জন্য।

তিনি বলেন, আমি মনে করি তাদের ভালো প্রস্পেক্ট আছে। তাদের সততা নিয়ে সাধারণ মানুষ বিশ্বাস করে আমি জানিনা কতটুকু সত্য। সাধারণ মানুষ মনে করে তাদের সততা বেশি অন্য দলের চেয়ে। দেখা যাক এটা নির্বাচনের সময় বোঝা যাবে।

তিনি আরও বলেন, তাদের সমস্যা হলো যে সারাদেশে যদি তাদের উচ্চমাত্রা হলো সাড়ে আট শতাংশ ভোট এখন পর্যন্ত। নির্বাচনগুলি যদি দেখেন ইতিহাসে। আমি ধরলাম ডাবল হলো ১৬ শতাংশ ভোট কিন্তু ১৬ শতাংশে কোন ছিট তো পাওয়ার কথা না। ১৬ শতাংশ ভোটে তিন-চারটা পার্টি থাকলেও তারা জিততে পারবে না বেশি সিট। ১৬ শতাংশের কম তারা সিট পাবে এটা একটা সমস্যা। একটা এলাকার মধ্যে কনসেন্টক্রিয়েট হলে তখন ৫১ শতাংশ ভোট পেয়ে তারা একটা এমপিকে নির্বাচিত করতে পারবে সংসদে যেতে পারবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব