বিভক্তি তৈরি হয় এমন বক্তব্য না দিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান : মির্জা ফখরুলের
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৮ AM

বিভক্তি তৈরি হয় এমন বক্তব্য না দিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান : মির্জা ফখরুলের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১২:০৭:২৪ PM

বিভক্তি তৈরি হয় এমন বক্তব্য না দিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান : মির্জা ফখরুলের

ছবি : সংগৃহীত


দায়িত্বশীল লোকেদের বক্তব্যে অনেক সময় বিভাজনের সৃষ্টি হয়। তাই বিভক্তি তৈরি হয় এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘তারেক রহমান, সংগাম ও রাজনৈতিক যাত্রা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নিন্দুকের কথা মিথ্যা প্রমাণ করে তারেক রহমান প্রবাসে থেকেই সংগ্রাম করেছেন এবং ফ্যাসিস্টদের পতনের আন্দোলন সফল করেছেন। এখন সবাই তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ধারণা করেছিল ক্ষমতা থেকে তাকে কেউ সরাতে পারবে না। কিন্তু তারেক রহমান তখন থেকেই তরুণদের নিয়ে আন্দোলন সাজিয়েছেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিবাদীদের বিচারের পদক্ষেপ এই সরকারকেই নিতে হবে। পরবর্তী সরকার সেই ধারা অব্যাহত রাখতে হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব